ছবির ক্যাপশন:
দামুড়হুদায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকবিরোধী অভিযান
নিজস্ব প্রতিবেদক:
দামুড়হুদা থেকে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা মাদকবিরোধী অভিযান চালিয়ে তাঁদেরকে ফেনসিডিল-গাঁজাসহ আটক করেন। আটককৃতরা হলেন- উপজেলার জয়রামপুর হাজিপাড়ার মৃত মনসের আলীর ছেলে মানিক হোসেন ওরফে আকবর (৬২) এবং একই উপজেলার জয়রামপুর বাগানপাড়ার মৃত মোতালেব মণ্ডলের ছেলে আশমত (৫৪)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যা ৬টার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ শরিয়তউল্লাহ, পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ ও সহকারী উপ-পরিদর্শক সাহারা ইয়াছমিন ফোর্স নিয়ে দামুড়হুদা উপজেলার বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান চালান। এ সময় জয়রামপুর হাজীপাড়ার আকবরের বাড়িতে অভিযান চালিয়ে ৯ বোতল ফেনসিডিলসহ তাঁকে আটক করা হয়। আটককৃত আকবরকে মামলাসহ দামুড়হুদা মডেল থানায় সোপর্দ করা হয়েছে।
এদিকে, গতকাল সন্ধ্যা ৭টার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একই টিম জয়রামপুর বাগানপাড়ার আসমতের বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে আটক করে। আটককৃত আসমতের স্বীকারোক্তিতে তাঁর ঘর থেকে ৫ শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আসমতকে ৯ মাসের বিনাশ্রম কারাদণ্ডসহ ১ হাজার টাকা জরিমানা করেন। সাজাপ্রাপ্ত আসমতকে গতকালই জেলা কারাগারে পাঠানো হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের সহযোগিতায় ছিলেন পেশকার আব্দুল লতিফ।
