ছবির ক্যাপশন:
আলমডাঙ্গায় পৌর ওয়ার্ড আওয়ামী লীগের নির্বাচনী সভায় টোটন জোয়ার্দ্দার
আলমডাঙ্গা অফিস:
আসন্ন আলমডাঙ্গা পৌরসভা নির্বাচন উপলক্ষে ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে পৌর এলাকার চারতলার মোড়ে সোনাপট্টিতে এ নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগের সহসভাপতি প্রশান্ত অধিকারীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন।
প্রধান অতিথির বক্তব্যে বলেন টোটন জোয়ার্দ্দার বলেন, ‘আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর মেধা খাটিয়ে বুদ্ধি দিয়ে এ দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। সেই সময় কিছু মানুষ সেই উন্নয়নে বাধা দেওয়ার চেষ্টা করছে। আপনারা ওই সকল মানুষের কথায় বিভ্রান্ত হবেন না। আপনারা জানেন, চুয়াডাঙ্গা জেলার উন্নয়ন করেছেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। আর আলমডাঙ্গার পৌরসভার উন্নয়ন করেছেন তিনবারের নির্বাচিত মেয়র প্রার্থী হাসান কাদির গনু। আপনারা আলমডাঙ্গা পৌরসভায় উন্নয়ন অব্যহত রাখতে নৌকা প্রতীকের মেয়র প্রার্থী হাসান কাদির গনুকে পুনরায় নৌকা প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করুন। মডেল পৌরসভা বিনির্মাণে নৌকা প্রতীকে ভোট দিয়ে হাসান কাদির গনুকে আবার নির্বাচিত করুন।’
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহসভাপতি খুস্তার জামিল, সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, অ্যাড. বিল্লাল হোসেন (পিপি), চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগের সম্পাদক আলাউদ্দিন হেলা, অ্যাড. শামসুজ্জোহা, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, হামিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক কাজী রবিউল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি ও ভাইস চেয়ারম্যান সালমুন আহমেদ ডন ও আতিয়ার রহমান। ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সম্পাদক জহুরুল হকের উপস্থাপনায় সভায় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক নেতা স্বপন, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. অমল কুমার বিশ্বাস, আমিনুল হক মোল্লা, বণিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন, পৌর ছাত্রলীগের সভাপতি নয়ন সরকার, আলমডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম সম্পাদক হাসানুজ্জামান, সিহাব উদ্দিন, বিশ্বজিৎ সাধু খা, পলাশ আচার্য, মাসুম হোসেন, হাসেম মিয়া, বীর মুক্তিযোদ্ধা মনিন্দ্রনাথ দত্ত প্রমুখ।
