নেতা-কর্মীদের ভালোবাসায় সিক্ত দিলীপ কুমার আগরওয়ালা

আপলোড তারিখঃ 2021-02-09 ইং
নেতা-কর্মীদের ভালোবাসায় সিক্ত দিলীপ কুমার আগরওয়ালা ছবির ক্যাপশন:
পৌর নির্বাচনে প্রচার-প্রচারণায় অংশ নিতে চুয়াডাঙ্গা এলেন আ.লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক উপ-কমিটির সদস্য সমীকরণ প্রতিবেদন: আসন্ন চতুর্থ ধাপের পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে প্রচার-প্রচারণায় অংশ নিতে চুয়াডাঙ্গায় এসেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্যবিষয়ক উপ-কমিটির সদস্য, এফবিসিসিআই-এর সহ-সভাপতি, বাংলাদেশ জুয়েলারি সমিতির সাধারণ সম্পাদক ও ডায়ামন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক চুয়াডাঙ্গার কৃতী সন্তান দিলীপ কুমার আগরওয়ালা। গতকাল সোমবার বেলা তিনটার দিকে তিনি চুয়াডাঙ্গায় পৌঁছান। এর আগে সকাল ১০টার দিকে তিনি ঢাকা থেকে সড়ক পথে চুয়াডাঙ্গার উদ্দেশ্যে রওনা হোন। বেলা দুইটার দিকে চুয়াডাঙ্গা সদরের ডিঙ্গেদাহ পৌঁছালে জেলা স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের ভালোবাসায় তিনি সিক্ত হন। পরে এক এক বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা সহকারে তিনি চুয়াডাঙ্গা পান্না সিনেমা হল চত্বরে আসেন। তাঁর আগমনের খবর পেয়ে জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস, জেলা পরিষদের চেয়ারম্যান ও কেন্দ্রীয় যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য শেখ সামসুল আবেদিন খোকন, জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক অ্যাড. শফিকুল ইসলাম শফি, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মতিয়ার রহমান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ এবং জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য ও চুয়াডাঙ্গা পৌরসভার নবনির্বাচিত কাউন্সিলর মাফিজুর রহমান মাফি নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে তাঁর সঙ্গে দেখা করে ফুলেল শুভেচ্ছা জানান এবং রাজনৈতিক গুরুত্বপূর্ণ আলোচনা করেন। পরবর্তীতে তারা দেবী ফাউন্ডেশনসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য তাওরাত, সদর থানা ছাত্রলীগের সভাপতি জুয়েল রানা, যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হোসেন, স্বেচ্ছাসেবক লীগের ১ নম্বর ওয়ার্ডের সেক্রেটারি মামুন, ৩ নম্বর ওয়ার্ডের সেক্রেটারি টোকন, ৪ নম্বর ওয়ার্ডের সভাপতি পিণ্টু, সেক্রেটারি তুহিন, ৫ নম্বর ওয়ার্ডের সভাপতি মারুফ হোসেন, সেক্রেটারি রাকিব হোসেনসহ বিভিন্ন ইউনিয়নের ছাত্রলীগ এবং কৃষকলীগের নেতৃবৃন্দ। বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা দিলীপ কুমার আগরওয়ালা জানান, ‘দলের কেন্দ্রীয় নির্দেশে আমি আসন্ন পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে প্রচার-প্রচারণা কাজে অংশ নিতে এসেছি। আমি আলমডাঙ্গায় নৌকার পক্ষে নিয়মিত গণসংযোগ, পথসভা এবং ভোটার দ্বারে দ্বারে ঘুরব।’ আসন্ন পৌরসভা নির্বাচন নিয়ে দলের অবস্থান জানতে চাইলে তিনি বলেন, ‘বাংলদেশ আওয়ামী লীগ নির্বাচনে বিশ্বাসী, গণমানুষের রায়ে বিশ্বাসী। সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে উন্নয়নের প্রতীক নৌকায় ভোট দিতে মানুষ ভোটকেন্দ্রে আসবে বলে আমি বিশ্বাস করি।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)