দামুড়হুদা উপজেলা লোকমোর্চার মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2021-02-09 ইং
দামুড়হুদা উপজেলা লোকমোর্চার মতবিনিময় সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদা উপজেলার লোকমোর্চার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা লোকমোর্চার সভাপতি ও আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ কামাল উদ্দীনের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন লোকমোর্চার সহসভাপতি শহিদুল ইসলাম, কামরুন নাহার রানি, আশরাফুল হক, সাধারণ সম্পাদক, হযরত আলী, যুগ্ম সধারণ সম্পাদক হানিফ মণ্ডল, মিল্টন কুমার শাহ, সালেহা বেগম, সহ-সংগঠনিক সম্পাদক সেলিনা আক্তার, দপ্তর সম্পাদক ইউনুচ আলী, প্রচার সম্পাদক হাবিবুর রহমান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক বখতিয়ার হোসেন বকুল, পরিবেশ সম্পাদক মোজাম্মেল শিশির, লোকমোচা প্রজেক্টের সমন্বয়কারী ফরহাদ হোসেনসহ সদস্যবৃন্দ। মতবিনিময় সভায় সঞ্চালনা করেন উপজেলা লোকমোর্চার সাধারণ সম্পাদক হযরত আলী। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ওয়েভ ফাউন্ডেশনের উপ-সমন্বয়কারী কামরুজ্জামান যুদ্ধ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)