ছবির ক্যাপশন:
মুজিবনগর অফিস:
বাংলাদেশ সেনাবাহিনী ১১ পদাতিক ডিভিশন বগুড়া সদর দপ্তরের উদ্যোগে ও মেহেরপুর জেলা প্রশাসনের সহযোগিতায় মুজিবনগরে বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যারাথন-২০২১ উপলক্ষে আলোচনা সভা অনুুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে মুজিবনগর উপজেলা পরিষদের হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনী ১১ পদাতিক ডিভিশন বগুড়া সদর দপ্তরের অধীনস্থ ৪০ ফিল্ড রেজিমেন্টের আর্টিলারির সিনিয়র ওয়ারেন্ট অফিসার মুজিব, মুজিবনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মোল্লা, পুলিশ পরিদর্শক (তদন্ত) শরিফুল ইসলাম, বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ূব হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, আগামী ২১ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনের মাধ্যমে ম্যারাথন দৌঁড়ের জন্য রেজিস্ট্রেশন চলবে। ১৬ বছরের ঊর্ধ্বে সকলে রেজিস্ট্রেশন করতে পারবে।
