মুজিবনগরে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর কারাদণ্ড

আপলোড তারিখঃ 2021-02-09 ইং
মুজিবনগরে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর কারাদণ্ড ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মেহেরপুর: মুজিবনগরে গাঁজা সেবন করার অপরাধে আছানুর আলী নামের একজন মাদকসেবীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ শ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে মুজিবনগর উপজেলার মোনাখালী বাজার প্রাঙ্গণে এ মাদকবিরোধী অভিযান চালানো হয়। আছানুর আলী মোনাখালী গ্রামের মৃত আনারুল ইসলামের ছেলে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মুজিবনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল আলম। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, আছানুর আলী মাদক নিয়ে মোনাখালী বাজার প্রাঙ্গণে অবস্থান করছেন, এমন গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ের সদস্যদের সঙ্গে নিয়ে সেখানে অভিযান চালানো হয়। অভিযান চলাকালীন সময়ে আছানুর আলীকে হাতেনাতে ২০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। তিনি দোষ স্বীকার করে স্বীকারোক্তি দিলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ধারা ৩৬ উপধারা (১) এর সারণী ক্রমিক ২১ অনুসারে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ শ টাকা জরিমানা করা হয় এবং জব্দকৃত ২০ গ্রাম গাঁজা জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। এসময় সেখানে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের সহকারী পরিচালক শরীয়ত উল্লাহ ও সহকারী পরিদর্শক খশরু আল মামুন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)