আলমডাঙ্গায় মাটি ব্যবসায়ীর এক লাখ টাকা জরিমানা

আপলোড তারিখঃ 2021-02-09 ইং
আলমডাঙ্গায় মাটি ব্যবসায়ীর এক লাখ টাকা জরিমানা ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় ফসলি জমির মাটি কেটে বিক্রি করার অপরাধে আক্তার হোসেন নামের এক মাটি ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার দুপুরে আলমডাঙ্গার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবীর এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। জানা যায়, আলমডাঙ্গা উপজেলার নিশ্চিন্তপুর, আইলহাঁস ও শিশিরদাঁড়ি গ্রামের মাঝে অবস্থিত পদ্মবিল নামক একটি বিলের মাঠের ফসলি জমির মাটি কেটে বিক্রি করে আসছেন খাসকররা গ্রামে বসবাসরত রায়শা গ্রামের মৃত তাসমত আলীর ছেলে আক্তার হোসেন। এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে গতকাল আলমডাঙ্গার সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পান। তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আক্তার হোসেনকে ১ লাখ টাকা জরিমানা করেন। অনাদায়ে আরও ৩ বছরে কারাদণ্ডাদেশ প্রদান করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)