ভ্রাম্যমাণ আদালতে একজনের লাখ টাকা জরিমানা

আপলোড তারিখঃ 2021-02-09 ইং
ভ্রাম্যমাণ আদালতে একজনের লাখ টাকা জরিমানা ছবির ক্যাপশন:
মেহেরপুরে নিষিদ্ধ সিগারেটের প্রচারপত্র ও উপহার-সামগ্রী উদ্ধার প্রতিবেদক, মেহেরপুর: মেহেরপুর শহরের কুষ্টিয়া সড়কে অভিযান চালিয়ে জাপান টোব্যাকো কোম্পানির সরকার কর্তৃক নিষিদ্ধ সিগারেটের বিপুল পরিমাণ প্রচারপত্র ও সিগারেট বিক্রির অফারের পুরস্কার-সামগ্রী উদ্ধার করেছে। গতকাল সোমবার সকাল ১০টার দিকে মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। সকালে গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল জাপান টোব্যাকো কোম্পানির অফিসে তল্লাশি চালায়। এসময় জাপান টোব্যাকো কোম্পানির অফিসের একটি কক্ষ থেকে ও অফিসের পিছনে একটি গোয়ালঘর থেকে প্রচারপত্র ও সিগারেট বিক্রির অফারের পুরস্কার-সামগ্রী উদ্ধার করা হয়। এর পরপরই অভিযান চালানো হয় জাপান টোব্যাকো কোম্পানির বিক্রয় প্রতিনিধি দীঘিরপাড়া গ্রামের রাজুর বাড়িতে। অভিযানে রাজুর বাড়ির ভেতর থেকে ও তাঁর বাড়ির সামনের একটি হোমিওপ্যাথিক ওষুধের দোকান থেকে বিপুল পরিমাণ প্রচারপত্র এবং কাঁচের তৈরি বিভিন্ন ধরণের উপহার-সামগ্রী উদ্ধার করা হয়। এসময় সেখানে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম। সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম জানান, নিষিদ্ধ ঘোষিত সিগারেটের প্রচারপত্র ও পুরস্কার-সামগ্রী উদ্ধার করা হয়েছে। তামাকজাতদ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন ২০০৫ এর ১ এর (ক) ও (গ) ধারায় জাপান টোব্যাকোর ডিপো ইনচার্জ আতিয়ার রহমানের নিকট থেকে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। তিনি আরও জানান, উদ্ধারকৃত প্রচারপত্র আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। পুরস্কার-সামগ্রী মেহেরপুরের বিভিন্ন এতিমখানায় প্রদানের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। অভিযান চলাকালে জেলা স্যানিটারি ইন্সপেক্টর তমিজউদ্দীন, মেহেরপুর সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর তরিকুল ইসলাম ও সদর থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)