৯৯৯ ফোন করে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল স্কুলছাত্রী

আপলোড তারিখঃ 2021-02-09 ইং
৯৯৯ ফোন করে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল স্কুলছাত্রী ছবির ক্যাপশন:
প্রতিবেদক, হিজলগাড়ী: জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল এক স্কুলছাত্রী। গতকাল সোমবার বেলা সাড়ে তিনটার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার নবগঠিত নেহালপুর ইউনিয়নের দোস্ত গ্রামের পূর্বপাড়ার এ ঘটনা ঘটে। জানা যায়, দোস্ত গ্রামের পূর্বপাড়ার সুহান আলীর মেয়ে আখি খাতুনের (১৪) সঙ্গে বিবাহ করতে আসে আলমডাঙ্গা পারকুল্লা গ্রামের রহিদুল ইসলাম ছেলে রুবেল (১৭)। মেয়ের বাড়িতে বিয়ের সব আয়োজন যখন সম্পন্ন, তখন সেখানে ফোর্স নিয়ে হাজির হন হিজলগাড়ী পুলিশ ফাঁড়ির টুআইসি এএসআই সবেদ আলী। পুলিশ সেখানে উপস্থিত হয়ে বিয়ের সকল আয়োজন পণ্ড করে দেয়। পরে মেয়ের পরিবার ও ছেলের পরিবারের উভয়পক্ষ তাদের ভুল স্বীকার করে এবং তাঁদের সন্তানের বয়স পূর্ণ না হওয়া পর্যন্ত আর বিবাহ দেবেন না মর্মে অঙ্গীকার করেন। এ বিষয়ে এএসআই সবেদ আলী বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে একটি কলের সূত্র ধরেই এখানে এসে বাল্যবিবাহ বন্ধ করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)