চুয়াডাঙ্গার হিজলগাড়ীতে দুই ব্যবসাপ্রতিষ্ঠানে জরিমানা

আপলোড তারিখঃ 2021-02-09 ইং
চুয়াডাঙ্গার হিজলগাড়ীতে দুই ব্যবসাপ্রতিষ্ঠানে জরিমানা ছবির ক্যাপশন:
প্রতিবেদক, হিজলগাড়ী: চুয়াডাঙ্গা সদর উপজেলার হিজলগাড়ী বাজারে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে এ অভিযান পরিচালনা করেন চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সজল আহম্মেদ। এসময় হিজলগাড়ী বাজারের বীর মুক্তিযোদ্ধা আযুব আলী ফুডের উৎপাদিত খাদ্যদ্রব্যে উৎপাদনের তারিখ না দেওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৭ ও ৩৭ ধারা মোতাবেক ৬ হাজার টাকা জরিমানা ও একই সময় বাজারের সজিব কসমেটিক্সে মেয়াদ উর্ত্তীর্ণ পণ্য রাখার অপরাধে দুই হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযান পরিচালনা সহযোগিতায় ছিল জেলা পুলিশের একটি চৌকশ টিম।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)