দামুড়হুদার মোক্তারপুরে কৃষকের গরু চুরি!

আপলোড তারিখঃ 2021-02-09 ইং
দামুড়হুদার মোক্তারপুরে কৃষকের গরু চুরি! ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদা উপজেলার মোক্তারপুরে জসিম উদ্দীন নামের এক কৃষকের বাড়ি থেকে রাতের আধারে গরু চুরির ঘটনা ঘটেছে। গতকাল রোববার দিবাগত রাতে এ চুরির ঘটনা ঘটে। জানা যায়, দামুড়হুদা উপজেলার মোক্তারপুর গ্রামের আব্দুল মোমিনের ছেলে জসিম উদ্দীন সন্ধ্যায় গরু গোয়ালে তুলে রাখেন। সকালে গরুর খাবার দিতে গিয়ে দেখেন গোয়ালে গরু নেই। তাঁর ডাক চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে দেখেন তাঁর গরু চুরি করে নিয়ে গেছে চোরের দল। পরে প্রতিবেশীদের সহযোগিতায় বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করলে গরুর কোনো সন্ধান মেলেনি। লালচে রংয়ের গরুটির দাম প্রায় এক লাখ টাকা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)