ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহে বাড়ির ছাদ থেকে পড়ে আব্দুল্লাহ আল জাসিন (৪) নামের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। গতকাল রোববার সকালে শহরের কাঞ্চননগর পূর্বপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। শিশু জাসিন ওই এলাকার গোলাম আজমের ছেলে। ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, জাসিন খেলতে খেলতে ৩য় তলার ছাদ থেকে নিচে পড়ে যায়। সেখানে থেকে গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
