চুয়াডাঙ্গায় গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

আপলোড তারিখঃ 2021-02-08 ইং
চুয়াডাঙ্গায় গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় পাঁচশ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে সদর থানার পুলিশ। গতকাল রোববার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে সদর উপজেলার কুলচারা মোড় থেকে তাঁদের দুজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন- চুয়াডাঙ্গা সদর উপজেলার গোপালনগর গ্রামের মৃত হারু মণ্ডলের ছেলে আব্দুস সাত্তার (৩৭) ও বোয়ালমারী গ্রামের বিল্লাল হোসেনের ছেলে তোতা মিয়া (৩৪)। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলমস ফোর্স নিয়ে কুলচারা মোড়ে অভিযান পরিচালনা করে আব্দুস সাত্তার ও তোতা মিয়াকে আটক করেন। এ সময় তাঁদের নিকট থেকে ৫ শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে আটককৃত আসামিদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে। আজ সোমবার তাঁদেরকে আদালতে সোপর্দ করা হতে পারে বলে জানিয়েছে সদর থানার পুলিশ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)