আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে ৭ প্রতিষ্ঠানে জরিমানা

আপলোড তারিখঃ 2021-02-08 ইং
আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে ৭ প্রতিষ্ঠানে জরিমানা ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় অভিযান পরিচালনা করে চাল বিক্রয়ের লাইসেন্স ও মূল্যতালিকা না থাকায় ৭ প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হুমায়ন কবীর এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। জানা গেছে, আলমডাঙ্গা বাজারে বেশ কয়েকটি প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে লাইসেন্সবিহীন চালের ব্যবসা করে আসছে। তাদের ফুড অফিস কর্তৃক লাইসেন্স করার জন্য বলা হলেও তারা তোয়াক্কা না করে ব্যবসা চালিয়ে আসছে। গতকাল আলমডাঙ্গা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হুমায়ন কবীর আলমডাঙ্গার খাদ্য পরিদর্শক রাকিবুল ইসলামকে সঙ্গে নিয়ে বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় আলমডাঙ্গা বাজারের জহুরুল ইসলামকে ২ হাজার টাকা, অমল অধিকারীকে ৪ হাজার টাকা, মীর স্টোরে ২ হাজার টাকা, মানিক স্টোরে ৫ হাজার টাকা, আমানুল্লাহকে ৪ হাজার টাকা, সেণ্টুকে ১ হাজার টাকা ও কাশেম আলীকে ২ হাজার টাকা জরিমানা করেন। এসময় আলমডাঙ্গা থানার এসআই সিদ্ধার্থ মণ্ডল ফোর্স নিয়ে উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)