গত ২৪ ঘণ্টায় দেশে ১৫ জনের মৃত্যু, শনাক্ত ২৯২

আপলোড তারিখঃ 2021-02-08 ইং
গত ২৪ ঘণ্টায় দেশে ১৫ জনের মৃত্যু, শনাক্ত ২৯২ ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: করোনাভাইরাসে সংক্রমিত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে ১৫ জনের মৃত্যু হয়েছে। এ সময় করোনাভাইরাস শনাক্ত হয়েছে ২৯২ জনের। আর সুস্থ হয়েছেন ৫৩১ জন। গতকাল রোববার বিকেলে গণমাধ্যমে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৪০৪টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষা বিবেচনায় আক্রান্তের হার ২ দশমিক ৩৫ শতাংশ। গতকাল এ হার ছিল ২ দশমিক ৫১। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এখন পর্যন্ত বাংলাদেশে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮ হাজার ২০৫ জন। মোট আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৩৮ হাজার ৬২ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৪ লাখ ৮৩ হাজার ৩৭২ জন। দেশে নমুনা পরীক্ষা বিবেচনায় করোনায় আক্রান্তের হার ২৫ শতাংশ পর্যন্ত উঠেছিল। এখন এটা কমের দিকে। গত ২৪ ঘণ্টায় যে ১৫ জনের মৃত্যু হয়েছে তাঁদের মধ্যে পুরুষ ১১ জন, নারী ৪ জন। সবারই মৃত্যু হয়েছে হাসপাতালে। এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৭ লাখ ৪৯ হাজার ১২টি। সেই হিসাবে মোট আক্রান্তের হার ১৪ দশমিক ৩৫। দেশে গত বছরের ৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা ঘটে ১৮ মার্চ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)