মেহেরপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যারাথনের উদ্বোধন

আপলোড তারিখঃ 2021-02-08 ইং
মেহেরপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যারাথনের উদ্বোধন ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মেহেরপুর: মুজিব শতবর্ষ উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনী ১১ পদাতিক ডিভিশন বগুড়া সদর দপ্তরের উদ্যোগে ও মেহেরপুর জেলা প্রশাসনের সহযোগিতায় বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যারাথন-২০২১ এর উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার বিকেলে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে ফিতা কেটে, বেলুন উড়িয়ে ও ২০ মিটার দৌঁড়ের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যারাথনের উদ্বোধন করা হয়। এর আগে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য দেন বাংলাদেশ সেনাবাহিনী ১১ পদাতিক ডিভিশন বগুড়া সদর দপ্তরের অধীনস্ত ৪০ ফিল্ড রেজিমেন্টের আর্টিলারির উপ-অধিনায়ক মেজর শাহরিয়ার, জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান, পুলিশ সুপার এস এম মুরাদ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান, জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. ইব্রাহিম শাহীন, অরণি থিয়েটারের সভাপতি নিশান সাবের প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)