ছবির ক্যাপশন:
আলমডাঙ্গায় ওয়ার্ড আ.লীগের নির্বাচনী সভায় টোটন জোয়ার্দ্দার
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গা পৌরসভা নির্বাচন উপলক্ষে ৪ ও ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় পৌর এলাকার আনন্দধামে এ নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পরিমল কুমার কালু ঘোষের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন।
প্রধান অতিথির বক্তব্যে টোটন জোয়ার্দ্দার বলেন, আলমডাঙ্গা পৌরসভায় যেসব উন্নয়ন হয়েছে, সব বর্তমান সরকারের অবদান। বর্তমান সরকারের উন্নয়ন অব্যহত রাখতে হলে নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। নৌকা প্রতীক ছাড়া কোনো বিকল্প নেই। আপনারা অন্য কোনো প্রতীকের প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করলে উন্নয়ন বাধাগ্রস্ত হবে এবং সমস্ত নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হবেন। সে জন্য আওয়ামী লীগের সকল অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের কাঁধে কাঁধ মিলিয়ে নৌকা প্রতীককে বিজয়ী করতে কাজ করতে হবে। আলমডাঙ্গা পৌরসভায় উন্নয়নের ধারা অব্যহত রাখতে হাসান কাদির গনুকে নৌকা প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করতে হবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহসভাপতি খুস্তার জামিল, প্রশান্ত অধিকারী, সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, অ্যাড. বিল্লাল হোসেন (পিপি), চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগের সম্পাদক আলাউদ্দিন হেলা, অ্যাড. শামসুজ্জোহা, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, সহসভাপতি আলহাজ্ব লিয়াকত আলী লিপু মোল্লা, হামিদুল ইসলাম আজম, যুগ্ম সম্পাদক কাজী রবিউল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালমুন আহমেদ ডন ও আতিয়ার রহমান।
মোল্লা জাফরের উপস্থাপনায় সভায় উপস্থিত ছিলেন শাহাবুল হক, জেলা ছাত্রলীগের সাবেক নেতা স্বপন, শিক্ষক বাবলু মণ্ডল, পৌর ছাত্রলীগের সভাপতি নয়ন সরকার, আলমডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম সম্পাদক হাসানুজ্জামান, সিবাব, পাপ্পু, মাসুম, হাসেম প্রমুখ। আলোচনা সভা শেষে আলমডাঙ্গা পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের অফিস উদ্বোধন করা হয়।
এর আগে গতকাল বিকেলে ৯ নম্বর ওয়ার্ডের বন্ডবিল রেলগেট মোড়ে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শহিদুল হক মোল্লার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন।
সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, অ্যাড. বিল্লাল হোসেন (পিপি), চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগের সম্পাদক আলাউদ্দিন হেলা, অ্যাড. শামসুজ্জোহা, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, সহসভাপতি আলহাজ্ব লিয়াকত আলী লিপু মোল্লা, পৌর আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাইফুর রহমান পিণ্টু, মহিদুল ইসলাম মুহিত, হাজি ঠান্ডু রহমান, আবু ডালিম, শাহিন, আশরাফুল হক লুলু, আতিয়ার রহমান, আলম হোসেন, সাবেক অধ্যক্ষ সালাউদ্দিন প্রমুখ।
