ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মেহেরপুর:
মেহেরপুর শহরের মল্লিকপাড়ার বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান টুনুকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। গতকাল রোববার বিকেলে মেহেরপুর কবি নজরুল শিক্ষা মঞ্জিল মাঠে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়। সহকারী কমিশনার (ভূমি) ইয়ানুর রহমান রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন। এর আগে জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত করে মরহুমের মরদেহে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করেন। এ সময় বিহগলে করুণ সুর বেজে ওঠে। পরে কলেজ মোড়স্থ পৌর কবরস্থানে তাঁর দাফনকার্য সম্পন্ন করা হয়। জানাজা ও দাফনকার্যে অংশ নেন মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, সাবেক মেয়র মোতাচ্ছিম বিল্লাহ মতু, সদর উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কাশেম, বীর মুক্তিযোদ্ধা নাজিমুদ্দিন, জিল্লুর রহমান, আব্দুর রশিদ, ফিরোজ আহমেদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
উল্লেখ্য, গতকাল সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান টুনু। তিনি দীর্ঘদিন যাবৎ বিভিন্ন রোগে ভুগছিলেন।
