শৈলকুপা পাইলট বালিকা বিদ্যালয়ের ৯টি ল্যাপটপ চুরি

আপলোড তারিখঃ 2021-02-08 ইং
শৈলকুপা পাইলট বালিকা বিদ্যালয়ের ৯টি ল্যাপটপ চুরি ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের শৈলকুপা মডেল পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের কম্পিউটার ল্যাবের তালা ভেঙে ৯টি ল্যাপটপ চুরি করেছে দুর্বৃত্তরা। গত শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। গতকাল রোববার দুপুরে শৈলকুপা সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফুল ইসলাম ও অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। শনিবার চুরির ঘটনা ঘটলেও গতকাল রোববার দুুপুর পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফজলুর রহমান জানান, তাঁর স্কুলে দুটি কম্পিউটিরার ল্যাব রয়েছে। শনিবার কে বা কারা একটি ল্যাবের তালা ভেঙে ৯টি ল্যাপটপ নিয়ে যায়। হয়তো ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা দায়িত্বরত গার্ড মাগরিবের নামাজ পড়তে যাওয়ার সুযোগে এ চুরির ঘটনা ঘটাতে পারে। ঘটনাটি জানার সঙ্গে সঙ্গে বিষয়টি তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা, স্থানীয় থানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাসহ স্কুল সংশ্লিষ্ট ব্যক্তিদের জানান। শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় তদন্ত শুরু করা হয়েছে। তবে স্কুলের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)