ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক:
স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন’-এর উদ্যোগে চুয়াডাঙ্গা সরকারি কলেজে অধ্যায়নরত মেধাবী ও অস্বচ্ছল শিক্ষার্থীদের কল্যাণে হেল্প ডেস্ক কর্মসূচি চালু করা হয়েছে। কলেজে অধ্যায়নরত যে সকল মেধাবী ও অস্বচ্ছল শিক্ষার্থীরা আর্থিক সমস্যার কারণে ভর্তি কিংবা পরীক্ষার ফরম পূরণ করতে পারে না, তাদের সহযোগিতার জন্য এই হেল্প ডেক্স সেবা চালু করা হয়েছে। গতকাল শনিবার হেল্প ডেস্কের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ ড. এ.কে.এম সাইফুর রশিদ।
এসময় তিনি বলেন, ‘এই সেবাটি চুয়াডাঙ্গা সরকারি কলেজে চালু করার ফলে অনেক দরিদ্র এবং মেধাবী শিক্ষার্থীরা উপকৃত হবে। এ কাজটি নিশ্চয় অনেক প্রশংসনীয়।’ উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন চুয়াডাঙ্গা জেলা শাখার উপদেষ্টা ও কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর দেলোয়ার হোসেন, চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি সাইফ হোসেন, প্রচার সম্পাদক আবু তালহা, গণশিক্ষাবিষয়ক সম্পাদক সাদ্দাম হোসেন, শিক্ষাবিষয়ক সম্পাদক স্বপ্না খাতুন, মিজানুর রহমান, অর্ণব আহমেদ মিঠুন, আল- নোমান প্রমুখ।
