আন্দুলবাড়ীয়ায় পেয়ারা ব্যবসায়ীর ৭ শ প্লাস্টিকের ক্যারেট পুড়ে ছাই

আপলোড তারিখঃ 2021-02-07 ইং
আন্দুলবাড়ীয়ায় পেয়ারা ব্যবসায়ীর ৭ শ প্লাস্টিকের ক্যারেট পুড়ে ছাই ছবির ক্যাপশন:
প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া: জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়ায় রহস্যজনক অগ্নিকাণ্ডে পেয়ারা ব্যবসায়ীর ৭ শ ক্যারেট (প্লাস্টিকের তৈরী চারকোনা আকৃতির ঝুড়ি) পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল শনিবার আন্দুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন খান খোকনের বাসভবনের সামনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে স্থানীয় জনগণ ও জীবননগর ফায়ার সার্ভিসের একটি টিম আগুন নিয়ন্ত্রনে নেয়। জানা যায়, চাঁপাইনবাবগঞ্জের পেয়ারা ব্যবসায়ী জামাল হোসেন ব্যবসার উদ্দেশ্যে জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়ায় আসেন। গত ৬ মাস যাবত তিনি খোকন খানের বাড়ির একটি রুম ভাড়া নিয়ে বসবাস করে আসছিলেন। তাঁর ব্যবসার কাজে ব্যবহৃত প্লাস্টিকের ৭শ ক্যারেট বাড়ির ভেতরের একটি ছোট বাগানে মধ্যে সংরক্ষিত ছিল। গতকাল উক্ত প্লাস্টিক ক্যারেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, অগ্নিকাণ্ডের বিষয়ে জানতে পেরে শাহাপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সোলায়মান হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে।’ ভুক্তভোগী পেয়ারা ব্যবসায়ী জামাল হোসেন বলেন, ‘আমার ব্যবসাকে ক্ষতিগ্রস্থ করতে ও দীর্ঘ ব্যবসায়ীক জীবনের সুনাম নষ্ট করতেই কে বা কারা শত্রুতামূলকভাবে আমার সংরক্ষণে থাকা ৭ শ টি প্লাস্টিক ক্যারেটে পরিকল্পিতভাবে অগ্নিসংযোগ করেছে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)