বিজিবির অভিযানে মাদকদ্রব্যসহ ভারতীয় মালামাল উদ্ধার : আটক ৩

আপলোড তারিখঃ 2021-02-07 ইং
বিজিবির অভিযানে মাদকদ্রব্যসহ ভারতীয় মালামাল উদ্ধার : আটক ৩ ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক: চুয়াডাঙ্গা ৬ বিজিবির অভিযানে তিনজনকে আটকসহ মাদকদ্রব্য এবং ভারতীয় অবৈধ মালামাল উদ্ধার করা হয়েছে। গত ৩১ জানুয়ারি হতে গতকাল ৬ ফেব্রুয়ারি শনিবার পর্যন্ত চুয়াডাঙ্গা ৬ ব্যাটালিয়নের অধিনস্থ ঠাকুরপুর, মুন্সিপুর, দর্শনা, বারাদী, ফুলবাড়ী, বড়বলদিয়া, সুলতানপুর এবং বাজিতপুর বিওপি সমূহ সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৩ জনকে আটকসহ ভারতীয় ১২৬ বোতল ফেনসিডিল, ৫৬ বোতল মদ, ৩ কেজি ৭০০ গ্রাম গাঁজা, ১০ হাজার পিস TAPENTADOL (TYDOL-100mg) ভারতীয় ট্যাবলেট (মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক মাদক হিসেবে সনাক্তকৃত), বিভিন্ন প্রকার ঔষধ, কসমেটিক্স, বাইসাইকেল, পেয়াজের বীজ ইত্যাদি উদ্ধার করা হয়। যার সর্বমোট সিজার মূল্য ৩০ লাখ ৮৫ হাজার ৩৪২ টাকা। উদ্ধারকৃত মালিকবিহীন এসব অবৈধ মালামাল দর্শনা কাস্টম্স অফিসে জমা করা হয়েছে। মালিকসহ উদ্ধারকৃত এসব অবৈধ মালামাল ও মাদকদ্রব্য দর্শনা থানায় হস্তান্তর করে আটককৃত মালিকদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া মালিকবিহীন আটককৃত মাদকদ্রব্যগুলো চুয়াডাঙ্গা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)