সরোজগঞ্জে সড়ক দুর্ঘটনা, ফল ব্যবসায়ী গুরুতর জখম!

আপলোড তারিখঃ 2021-02-07 ইং
সরোজগঞ্জে সড়ক দুর্ঘটনা, ফল ব্যবসায়ী গুরুতর জখম! ছবির ক্যাপশন:
প্রতিবেদক, সরোজগঞ্জ: চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কে সরোজগঞ্জ বাজারে অবস্থিত বেবি নার্সিং কিন্ডান গার্টেন স্কুলের সামনে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ফল ব্যবসায়ী গুরুতর জখম হয়েছেন। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত আমিরুল শংকরচন্দ্র ইউনিয়নের যুগিরহুদা গ্রামের বাহার আলীর ছেলে। স্থানীয়রা জানান, ফল ব্যবসায়ী আমিরুল মোটরসাইকেলযোগে একটি যাত্রীবাহী বাসকে ওভারটেক করতে গেলে সামনে থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আমিরুলের একটি পা ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সে গুরুতর জখম। তৎক্ষণা স্থানীয়রা ফল ব্যবসায়ী আমিরুলকে উদ্ধার করে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। এসময় চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে আরও উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করে। সরোজগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আব্দুল আলিম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)