বজলুর রহমান সভাপতি ও বখতিয়ার সম্পাদক নির্বাচিত

আপলোড তারিখঃ 2021-02-07 ইং
বজলুর রহমান সভাপতি ও বখতিয়ার সম্পাদক নির্বাচিত ছবির ক্যাপশন:
উৎসবমুখর পরিবেশে ডিঙ্গেদহ বাজার কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার ডিঙ্গেদহ বাজার কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। উৎসব মুখর ও শান্তিপূর্ণ পরিবেশে গতকাল শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণের মাধ্যমে এ নির্বাচন সম্পন্ন হয়। নির্বাচনে সভাপতি পদে বজলুর রহমান জোয়ার্দ্দার ও সাধারণ সম্পাদক পদে বখতিয়ার হোসেন নির্বাচিত হয়েছেন। নির্বাচনের প্রিজাইটিং অফিসার সরোজগঞ্জ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আকবার আলী জানান, ‘শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। নির্বাচনে মোট ৩১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে সভাপতি পদে ২ জন, সহসভাপতি পদে ৬ জন, সাধারণ সম্পাদক পদে ৩ জন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ২ জন, কোষাধ্যক্ষ পদে ২ জন, দপ্তর সম্পাদক পদে ২ জন এবং সদস্য পদে ১৪ জন অংশগ্রহণ করেন। নির্বাচনে সভাপতি পদে বজলুর রহমান জোয়ার্দ্দার (চেয়ার) প্রতীকে ১৫৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বশির উদ্দীন (ছাতা) প্রতীকে পেয়েছেন ১৩৪ ভোট। সহসভাপতি পদে ৩ জন শহিদুল ইসলাম (মোরগ) প্রতীকে ১৫৫ ভোট, রাশিদুল ইসলাম (আনারস) প্রতীকে ১৫১ ভোট এবং ওসমান আলী (হাতি) প্রতীকে ১৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সহসভাপতি পদে নিকটতম প্রার্থীদের মধ্যে হাফিজুর রহমান (হরিণ) প্রতীকে ১২০ ভোট, মাহবুবে সোবহানী আবু উবায়দা (টিউবওয়েল) প্রতীকে ১১৩ ভোট এবং আবু সাঈদ মানিক (ঘোড়া) প্রতীকে ৯৬ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে বখতিয়ার হোসেন (মোটরসাইকেল) প্রতীকে ১৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আশির উদ্দীন ইমরান (ফুটবল) প্রতীকে নিয়ে পেয়েছেন ১১২ ভোট এবং অন্য পরাজিত প্রার্থী শহীদুল ইসলাম (বাঘ) প্রতীকে পেয়েছে ৩৫ ভোট। যুগ্ম সাধারণ সম্পাদক পদে মেহেদী হাসান সবুজ (মাছ) প্রতীকে ১৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল হান্নান মিয়া (মই) প্রতীকে পেয়েছে ১৩৫ ভোট। কোষাধ্যক্ষ পদে হযরত আলী (হারিকেন) প্রতীকে ১৪৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মনিরুল ইসলাম (রিক্সা) প্রতীকে পেয়েছেন ১৩০ ভোট। দপ্তর সম্পাদক পদে আরিফ হোসেন (উড়োজাহাজ) প্রতীকে ১৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বায়েজীদ রহমান জোয়ার্দ্দার (কলস) প্রতীকে পেয়েছেন ১৩০ ভোট। সাধারণ সদস্য পদে জিয়াউর রহমান মুকুল (তালাচাবি) প্রতীকে ২১৭ ভোট, মাসুদ রানা পিন্টু (চাকা) প্রতীকে ২১০ ভোট, আবু বক্কর সিদ্দিক (গোলাপফুল) প্রতীকে ২০১ ভোট, রুহুল আমিন (গরুর গাড়ী) প্রতীকে ১৮৩ ভোট, সোহেল আহমেদ (মোবাইল) প্রতীকে ১৪২ ভোট, ছানোয়ার হোসেন (আম) প্রতীকে ১৩২ ভোট এবং সাইদুর রহমান (খেজুর গাছ) প্রতীকে ১৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সাধারণ সদস্য পদে পরাজিত প্রার্থীদের মধ্যে শামসুজ্জোহা (প্রজাপতি) প্রতীকে পেয়েছেন ১১৮ ভোট, জাহিদুল ইসলাম (টেবিল) প্রতীকে ১১২ ভোট, আবু শামা (দোয়াত-কলম) প্রতীকে ১০৬ ভোট, জামাত আলী (দেয়ালঘড়ি) প্রতীকে ৯১ ভোট, ইনামুল হক (কাপ-পিরিচ) প্রতীকে ৮৬ ভোট, মাসুদ রানা (চশমা) প্রতীকে ৭৮ ভোট এবং মতিয়ার রহমান (উট) প্রতীকে পেয়েছেন ৪৭ ভোট। প্রিজাইটিং অফিসার আকবার আলী আরও জানান, ডিঙ্গেদহ বাজার কমিটির নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩০২ জনের মধ্যে ২৯৬ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। নির্বাচনে আরও দায়িত্বে ছিলেন ডিঙ্গেদহ বাজার কমিটির আহ্বায়ক হাজী আনছার আলী, সহকারী প্রিজাইটিং অফিসারের দায়িত্বপালন করেন শিক্ষক আব্দুল জলিল, হুমায়ুন কবীর, সাইফুল ইসলাম ও সাইফুল আওয়াল। নির্বাচনে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে চুয়াডাঙ্গা সদর থানার পুলিশের একটি টিম দায়িত্বপলন করে এবং তাঁদের সহযোগিতা করে শংকরচন্দ্র ইউনিয়ন গ্রাম পুলিশের সদস্যরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)