গাংনীতে গৃহবধূকে শ্লীলতাহানীর অভিযোগে দুই যুবকের নামে মামলা

আপলোড তারিখঃ 2021-02-06 ইং
গাংনীতে গৃহবধূকে শ্লীলতাহানীর অভিযোগে দুই যুবকের নামে মামলা ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মেহেরপুর: মেহেরপুরের এক গৃহবধূকে শ্লীলতাহানীর অভিযোগ উঠেছে। গত বুধবার রাত ৯টার দিকে গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের বাহাগুন্দা গ্রামে শ্লীলতাহানীর ঘটনা ঘটে। এ ঘটনায় গতকাল শুক্রবার গাংনী থানায় ১০ ধারায় একটি মামলা করেছেন শ্লীলতাহানীর শিকার এক সন্তানের জননী ওই গৃহবধূ। যার মামলা নম্বর ৩। অভিযুক্ত ওই গ্রামের সাকেম আলীর ছেলে ইলিয়াস হোসেন (২১) ও রুস্তম আলীর ছেলে রিপন আলী (২০) পলাতক রয়েছেন। তবে এ ঘটনা মিথ্যা বলে দাবি করেছে ইলিয়াস হোসেন ও রিপন আলীর পরিবার। শ্লীলতাহানীর শিকার ওই গৃহবধূর স্বামী জানান, ‘আমি বুধবার রাতে গ্রামের অন্য পাড়ায় চায়ের দোকানে বেচা-কেনা করছিলাম। এসময় বাহাগুন্দা গ্রামের ইলিয়াস ও রিপন জোরপূর্বক আমার বাড়িতে প্রবেশ করে। একপর্যায়ে ঘরে ঢুকে আমার স্ত্রীকে শ্লীলতাহানী করে। এসময় আমার স্ত্রী চিৎকার করলে তারা পালিয়ে যায়।’ ধানখোলা ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য মফিজুল ইসলাম জানান, ‘শ্লীলতাহানীর শিকার মেয়েটির স্বামী ও বাবা বিচারের দাবিতে আমার কাছে এসেছিল। আমি বিষয়টি নিয়ে সালিশ করার আগে তারা আইনের আশ্রয় নিয়েছে।’ এদিকে মামলা হওয়ার পর থেকে দুই আসামি পলাতক রয়েছেন। গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বজলুর রহমান জানান, ওই গৃহবধূ থানায় একটি মামলা করেছেন। তদন্তের পর বিস্তারিত বলা সম্ভব হবে। গাংনী থানার ওসি (তদন্ত) সাজেদুল ইসলাম জানান, বিষয়টি তদন্ত শুরু হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)