ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় এসপিএল ক্রিকেট লিগের ফাইনাল ও পুরস্কার বিতরণ
সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় এসপিএল ক্রিকেট লিগ-২০২০/২১ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে ওই ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি অধ্যক্ষ মাহাবুল ইসলাম সেলিম।
সমাজসেবক ওয়ালিদ হোসেন বকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক ফুটবলার ও যুগ্ম সম্পাদক সালাউদ্দিন বিশ্বাস মিলন, নির্বাহী সদস্য আবু রায়হান, মিনিস্টার হাইটেক শো-রুম চুয়াডাঙ্গার ম্যানেজার কামরুজ্জামান কামাল ও সমাজসেবক রিপন।
ফাইনালে বেঙ্গল টাইগার্স ৮ উইকেটে ব্লাক ডাইমন্ডকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন চ্যাম্পিয়ন দলের অধিনায়ক ইসতিয়াক ও ম্যান অব দ্য সিরিজ নির্বাচিত হন রানার্সআপ দলের অধিনায়ক সোহেল
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এসপিএল-এর প্রতিষ্ঠাতা অমিত, প্রতিষ্ঠানটির সভাপতি মিলন, সদস্য রিপন, সুমন, মহন, সিপন ও আশিক। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আলোচনা শেষে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন। এসপিএল লিগটি মিনিস্টার মাইওয়ানের সৌজন্যে অনুষ্ঠিত হয়।
