খেলাধুলা যুব সমাজকে অপরাধ থেকে দূরে রাখে

আপলোড তারিখঃ 2021-02-06 ইং
খেলাধুলা যুব সমাজকে অপরাধ থেকে দূরে রাখে ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল, পুরস্কার বিতরণকালে নঈম জোয়ার্দ্দার সমীকরণ প্রতিবেদক: চুয়াডাঙ্গায় ভাই-ব্রাদার্স ক্রিকেট টুর্নামেন্টর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল চারটার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার সিনেমা হলপাড়ার জোল মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে ভাই-ব্রাদার্স ক্লাব ও বেলগাছি স্কোয়াড। প্রথমে ব্যাটিংয়ে নেমে ভাই-ব্রাদার্স ক্লাব ৭৯ রান করে। জবাবে খেলতে নেমে বেলগাছি স্কোয়াড ৭১ করে সবগুলো উইকেট হারিয়ে পরাজিত হয়। খেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য ভাই-ব্রাদার্স ক্লাবের অধিনায়ক ইমরানকে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত করা হয়। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানার্স আপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দার। প্রথম পুরস্কার হিসেবে বিজয়ী দলের হাতে সাড়ে চার হাজার টাকার টোকেন মানি ও রানার্স আপ দলকে আড়াই হাজার টাকার টোকেন মানি তুলে দেওয়া হয়। প্রধান অতিথির বক্তব্যে নঈম জোয়ার্দ্দার বলেন, সুস্থ দেহ ও সতেজ মন ধরে রাখতে খেলাধুলা ও শারীরিক পরিশ্রমের কোনো বিকল্প নেই। শারীরিক সুস্থতা ও মনের প্রফুল্লতা আমাদের দৈনন্দিন জীবনের নানাবিধ কাজেকর্মে সহায়ক ভূমিকা পালন করে। খেলাধুলায় জয় পরাজয় থাকবে, এতে মন খারাপ করার কিছু নেই, খেলায় অংশগ্রহণ করাটাই হলো এর মূখ্য বিষয়। তিনি বলেন, খেলাধুলা যুব সমাজকে অপরাধ থেকে দূরে রাখে। তাই লেখাপড়ার পাশাপাশি ছাত্র ও যুব সমাজকে খেলাধূলায় মনোযোগী হওয়ার আহ্বান জানাস তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান চাঁদ। এসময় আরও উপস্থিত ছিলেন যুবলীগ নেতা বিপ্লব, শুভ, সৈকত, সৌরভ, ডা. শাতিল, সাদির রহমান প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)