কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় কলেজছাত্র নিহত

আপলোড তারিখঃ 2021-02-06 ইং
কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় কলেজছাত্র নিহত ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কালীগঞ্জ: ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় সোহেল রানা (২২) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সকাল ৮টার দিকে কালীগঞ্জ উপজেলার বাবরা রেল গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহেল রানা উপজেলার খামারমুন্দিয়া গ্রামের আব্দুল আলীমের ছেলে ও কালীগঞ্জ সরকারি মাহাতাব উদ্দিন কলেজের ইতিহাস বিভাগের ছাত্র। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সোহেল রানা মাঠে যাওয়ার উদ্দ্যেশে বাড়ি থেকে বের হন। পথে বাবরা রেল গেট পার হওয়ার সময় খুলনা থেকে রাজশাহীগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি তাঁকে ধাক্কা দেয়। ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। কালীগঞ্জের মোবারকগঞ্জ রেল স্টেশনের মাস্টার জামাল খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সোহেলের লাশ পরিবার নিয়ে গেছে। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুল ইসলাম জানান, কলেজছাত্র সোহেল রানা বাড়ি থেকে পার্শ্ববর্তী মাঠে নিজের জমিতে সার ছিটাতে যাচ্ছিলেন। পথে বাবরা রেলগেট পার হওয়ার সময় খুলনা থেকে রাজশাহীগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি তাঁকে ধাক্কা দেয়। ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান সোহেল রানা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)