হরিণাকুণ্ডুতে ধর্ষণ মামলার প্রধান আসামি র‌্যাবের হাতে গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2021-02-06 ইং
হরিণাকুণ্ডুতে ধর্ষণ মামলার প্রধান আসামি র‌্যাবের হাতে গ্রেপ্তার ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: হরিণাকুণ্ডুতে অঞ্জলী রানী দাসি ধর্ষণ মামলার প্রধান আসামি রাজ আক্তারকে (৩৬) গ্রেপ্তার করেছে ঝিনাইদহ র‌্যাব। গতকাল শুক্রবার দুপুরে গোপন সূত্রে খবর পেয়ে ঝিনাইদহ সদর উপজেলার কুমড়াবাড়িয়া ইউনিয়নের জোহান ড্রিম বেইলী পার্ক এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। রাজ আক্তার হরিণাকুণ্ডু দারিয়াপুর গ্রামের মৃত শমসের মণ্ডলের ছেলে। গতকাল ঝিনাইদহ র‌্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ডিসেম্বর মাসের ৩১ তারিখ রাতে নিজ বাড়িতে ধর্ষণের শিকার হন দরিয়াপুর গ্রামের শ্রী সন্নাসী দাসের স্ত্রী শ্রী অঞ্জলী রানী দাসী। এ ঘটনায় অঞ্জলী রাণী বাদী হয়ে গত ১৪ জানুয়ারি হরিণাকুণ্ডু থানায় রাজ আক্তারকে প্রধান আসামি করে মামলা করেন। মামলা দায়েরের পর প্রধান আসামি রাজ আক্তার পলাতক ছিলেন। গ্রেপ্তারের পর আসামিকে হরিণাকুণ্ডু থানায় সোপর্দ করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)