বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাজার প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল

আপলোড তারিখঃ 2021-02-06 ইং
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাজার প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাজার প্রতিবাদে ঝিনাইদহ স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা। মানহানির একটি মামলায় নড়াইলের আদালতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সাজা দেওয়ার প্রতিবাদে এই বিক্ষোভ হয়। মিছিলটি আরাপপুর এলাকা থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পূর্বের স্থানে এসে শেষ হয়। পরে সেখানে এক বিক্ষোভ সমাবেশে অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফি, সিনিয়র যুগ্ম সম্পাদক রিণ্টু মুন্সী, যুগ্ম সম্পাদক শরিফুল ইসলাম, সদর থানা শাখার সাধারণ সম্পাদক মশিউর রহমান, জেলা শাখার অর্থ সম্পাদক ফারুক হোসেন, সহসাংগঠনিক সম্পাদক রাজু আহম্মেদ রাজিব, মৎস্যজীবী দলের আহ্বায়ক মুস্তাফিজুর রহমান খোকন, স্বেচ্ছাসেবক দল নেতা উজ্জ্বল হোসেন ও আনোয়ার হোসেন। বক্তারা অভিযোগ করে বলেন, ‘হাসিনার স্বৈরতন্ত্র ও মাফিয়া ডনের তকমা ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য নড়াইল আদালতে তারেক রহমানের নামে সাজা দেওয়া হয়েছে। দেশের জনগণ এই দণ্ড মানে না।’ বিক্ষোভ মিছিল ও সমাবেশে জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)