চুয়াডাঙ্গা সরকারি কলেজের নবাগত অধ্যক্ষকে ছাত্রলীগের ফুলেল শুভেচ্ছা

আপলোড তারিখঃ 2021-02-05 ইং
চুয়াডাঙ্গা সরকারি কলেজের নবাগত অধ্যক্ষকে ছাত্রলীগের ফুলেল শুভেচ্ছা ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সরকারি কলেজের নবাগত অধ্যক্ষ হিসেবে প্রফেসর ড. এ কে এম সাইফুর রশীদ যোগদান করায় চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফের নেতৃত্বে ছাত্রলীগের নেতা-কর্মীরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। শুভেচ্ছাবিনিময়কালে চুয়াডাঙ্গা সরকারি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক নজরুল ইসলামসহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন। ছাত্রলীগের নেতা-কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সদস্য গাজী এমদাদুল হক সজল, মুক্তিযুদ্ধ মঞ্চ জেলা শাখার সভাপতি তানবীন সোহাগ, ছাত্রলীগ নেতা খান ফয়সাল, আশিকুর রহমান হিমু, আরিফিন সজীব, আনিস, সাইফুল ইসলাম, সালেকিন, সাব্বির আহমেদ, রাইসুল, হাসান, একাব, সাকিব, সাইফ, সবুজ, অনিক প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)