দর্শনা থানার ওসির উদ্যোগে বাউল শিল্পী সংগঠকদের কম্বল বিতরণ

আপলোড তারিখঃ 2021-02-05 ইং
দর্শনা থানার ওসির উদ্যোগে বাউল শিল্পী সংগঠকদের কম্বল বিতরণ ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: দর্শনা থানার উদ্যোগে বাউল সংগঠনের সদস্যদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে আকন্দবাড়ীয়ার নতুন পাড়াস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ের সামনে চৌরাস্তা মোড়ে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান কাজল জেলার একমাত্র লোকজ সাংস্কৃতিক সংগঠন বাউল পরিষদের শিল্পী, সাধক ও সংগঠনের সদস্যদের মধ্যে কম্বল বিতরণ করেন। এ সময় বাউল পরিষদের সভাপতি ও বাংলাদেশ টেলিভিশনের লোকসংগীত শিল্পী ধীরু বাউল, সংগঠনের সহসভাপতি রাহাতালি মিয়া, কামাল হোসেন, ওস্তাদ পিণ্টু শাহ, ইয়ারব আলী, ঢুলি মমিনুল ইসলাম, জুনাব আলী, সংগঠনের শিল্পী সেলিম আলদীন, সোহেল তাজ, মেহেদী হাসান, সমীর আলী, মকলেস হাসান, আক্কাস আলী, নিজাম উদ্দিন, হাসেম আলী, সোহরাব হোসেন, নুরজাহান বেগম, শামসুল হক, শ্রী রনজিত কুমার, নির্বাহী সদস্য আশরাফুজ্জামান বেল্টু, আবুল বাসার, ইজাজুল হক, হেলাল উদ্দিন, মাহফুজ আনাম, মনজুর রহমান, টুটুল হাসান, আব্দুল বারিকসহ সংগঠনের প্রায় শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)