আলমডাঙ্গা হাটুভাঙ্গায় পাকা বাড়ি নির্মিত হচ্ছে : সরকারি খাল ভরাট করে!

আপলোড তারিখঃ 2017-04-19 ইং
আলমডাঙ্গা হাটুভাঙ্গায় পাকা বাড়ি নির্মিত হচ্ছে : সরকারি খাল ভরাট করে! ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়িয়া ইউনিয়নের হাটুভাঙ্গা গ্রামে সরকারি খাল ভরাট করে পাকা বাড়ি নির্মান করার অভিযোগ উঠেছে একই গ্রামের ফজল জোয়ার্দ্দারের ছেলে মো. সাজ্জাদের বিরুদ্ধে। জানা যায়, সাজ্জাদ সরকারি খাল ভরাট করে পাকা বাড়ি নির্মাণ করায় এলাকাবাসী তাকে বহুবার নিষেধ সত্ত্বেও নির্মাণ কাজ অব্যাহত রেখেছে।  এ ব্যাপারে অত্র অঞ্চলের মানুষ আলমডাঙ্গা ভূমি অফিসকে অবহিত করলেও এখনও পর্যন্ত ভূমি অফিস কোন পদক্ষেপ গ্রহণ করেনি। এলাকাবাসীর দাবি আলমডাঙ্গা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আল ইমরান তদন্তপূর্বক সরকারি জায়গায় নির্মানাধীন পাকা ঘরটি ভেঙে দিয়ে সরকারের দখলে নেবেন। তা না হলে এ ব্যাপারে অত্র এলাকায় আইন শৃঙ্খলার অবনতি হওয়ার সম্ভাবনা আছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)