ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহে নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে ঝিনাইদহ শহরের মডার্ণমোড়ে এ কর্মসূচীর আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা এইড’র জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও মোকাবেলা প্রকল্প। মানববন্ধনে ব্যানার ফেস্টুন নিয়ে সংস্থাটির নেতৃবৃন্দসহ জনপ্রতিনিধি ও মানবাধিকার কর্মীরা অংশ নেয়। এসময় বক্তব্য দেন, উপজেলা সামাজিক সহায়তা কমিটির সভাপতি আমিনুর রহমান টুকু, এইড এর প্রধান নির্বাহী তারিকুল ইসলাম পলাশ, উপজেলা সামাজিক সহায়তা কমিটির সদস্য শরীফা আক্তার, এইড’র জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও মোকাবেলা প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী খন্দকার আশরাফুন্নাহার আশাসহ অন্যান্যরা। এসময় বক্তারা, নারী ও শিশু নির্যাতন বন্ধে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
