চুয়াডাঙ্গা সরকারি কলেজের নতুন অধ্যক্ষ প্রফেসর ড. এ কে এম সাইফুর রশিদ

আপলোড তারিখঃ 2021-02-04 ইং
চুয়াডাঙ্গা সরকারি কলেজের নতুন অধ্যক্ষ প্রফেসর ড. এ কে এম সাইফুর রশিদ ছবির ক্যাপশন:
মেহেরাব্বিন সানভী: চুয়াডাঙ্গা সরকারি কলেজে নতুন অধ্যক্ষ হিসেবে পদায়িত হয়েছেন চুয়াডাঙ্গার কৃতী সন্তান প্রফেসর ড. এ কে এম সাইফুর রশিদ। গত মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি কলেজ-২ শাখা বাংলাদেশ সচিবালয় ঢাকার উপ-সচিব ড. শ্রীকান্ত কুমার চন্দ্র স্বাক্ষরিত প্রজ্ঞাপনে প্রফেসর ড. এ কে এম সাইফুর রশিদকে এ পদায়ন করা হয়। প্রফেসর ড. এ কে এম সাইফুর রশিদ চুয়াডাঙ্গা সরকারি কলেজের উপাধ্যক্ষ তথা ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্বে ছিলেন। গতকাল বুধবার সকালে তিনি আনুষ্ঠানিকভাবে অধ্যক্ষ হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। এসময় তাঁকে চুয়াডাঙ্গা সরকারি কলেজের সদ্য অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো. কামরুজ্জামান, শিক্ষক পরিষদের সম্পাদক নজরুল ইসলাম, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড. আব্দুল আজিজ, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান খোন্দকার রোকনুজ্জামান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক সফিকুল ইসলাম, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জাহিদুল ইসলামসহ সরকারি কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, প্রভাষকবৃন্দ উপস্থিত ছিলেন। দায়িত্বভার গ্রহণ করার পর নতুন অধ্যক্ষ প্রফেসর ড. এ কে এম সাইফুর রশিদকে সরকারি কলেজের শিক্ষক পরিষদ, বিভিন্ন বিভাগ, চুয়াডাঙ্গা বিতর্ক চর্চা কেন্দ্রের আহ্বায়ক অধিকারকর্মী মেহেরাব্বিন সানভীসহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের উদ্যোগে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। চুয়াডাঙ্গা ঈদগাহপাড়ার সন্তান প্রফেসর ড. এ কে এম সাইফুর রশিদ চুয়াডাঙ্গা সরকারি কলেজে উপাধ্যক্ষ হিসেবে নিযুক্ত ছিলেন। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সাবেক কর্মকর্তা মৃত আবুল বাসারের পুত্র প্রফেসর ড. এ কে এম সাইফুর রশিদ আলমডাঙ্গা স্কুল থেকে ১৯৮৪ সালে এসএসসি, আলমডাঙ্গা কলেজ থেকে ১৯৮৬ সালে এইচএসসি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৯ সালে অনার্স এবং একই বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯০ সালে কৃতীত্বের সাথে মাস্টার্স করে প্রাতিষ্ঠানিক শিক্ষা জীবন শেষ করেন। ১৯৯৩ সালে ১৪তম বিসিএসে (সাধারণ শিক্ষা) ক্যাডার হিসাবে পদায়ন পেয়ে চুয়াডাঙ্গা সরকারি কলেজে অর্থনীতি বিভাগে যোগদানের মধ্যদিয়ে সরকারি কলেজের শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। ২০১৪ সালে তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পিএইচডি ডিগ্রি লাভ করেন। কর্মজীবনে তিনি হোসেন শহীদ সোহরাওয়ার্দ্দী কলেজ, গাইবান্ধা সরকারি কলেজ, শ্রীমঙ্গল সরকারি কলেজ, কোটচাঁদপুর সরকারি কলেজ, ঝিনাইদহ সরকারি কে সি কলেজ, ঢাকা কলেজসহ বিভিন্ন কলেজে শিক্ষকতা করেছেন। এদিকে, চুয়াডাঙ্গা সরকারি কলেজে নতুন অধ্যক্ষ হিসেবে পদায়িত হওয়ায় চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনকে ফুলেল শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাত করেছেন নবাগত অধ্যক্ষ প্রফেসর ড.এ কে এম সাইফুর রশীদসহ কলেজের সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষকবৃন্দ। গতকাল সন্ধ্যায় চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের এ সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)