ছবির ক্যাপশন:
গড়াইটুপি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠন
সমীকরণ প্রতিবেদক:
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, চুয়াডাঙ্গা জেলা শাখা কর্তৃক নবগঠিত গড়াইটুপি ইউনিয়নের ত্রি বার্ষিক সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করা হয়েছে। গতকাল বুধবার বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, চুয়াডাঙ্গা জেলা শাখার আহ্বায়ক ওবাইদুর রহমান চৌধুরী জিপু ও যুগ্ম আহ্বায়ক মতিয়ার রহমান মতি সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা যায়। মো. আতিয়ার রহমান সভাপতি, মুস্তাফিজুর রহমান রানা সাধারন সম্পাদক ও মো. জুয়েল রানাকে সাংগঠনিক সম্পাদক করে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ চুয়াডাঙ্গার নবগঠিত গড়াইটুপি ইউনিয়ন শাখার কমিটি গঠন করা হয়েছে।
