দায়িত্বে ফিরিয়ে না দিলে বিক্ষোভের ডাক

আপলোড তারিখঃ 2021-02-04 ইং
দায়িত্বে ফিরিয়ে না দিলে বিক্ষোভের ডাক ছবির ক্যাপশন:
দর্শনা কেরু চিনিকলের চাকরিচ্যুত শ্রমিকদের সংবাদ সম্মেলন দর্শনা অফিস: দর্শনা কেরু চিনিকলের চাকরিচ্যুত শ্রমিকদের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে দর্শনা প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। দর্শনা কেরু চিনিকলের ৪২ জন চাকরিচ্যুত শ্রমিক তাঁদের নিজ নিজ কাজে বহাল রাখার দাবিতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। শ্রমিকদের নিজ দায়িত্বে ফিরিয়ে না দিলে আগামী শনিবার বিক্ষোভ ও মানববন্ধনের কর্মসূচি পালন করবেন বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। এসময় উপস্থিত ছিলেন চাকরিচ্যুত শ্রমিক রেজাউল করিম রেজা (৫৫), এহসানুল হক রাজিব (৪৮), হারুন অর রশিদ পান্নাসহ (৪৯) মোট ৪২ জন চাকরিচ্যুত শ্রমিক। এবিষয়ে কেরুজ শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সভাপতি মো তৈয়ব আলী ও সাধারণ সম্পাদক মাসুদুর রহমান জানান, ‘আমরা সকল সময় শ্রমিক ও কর্মচারীদের পাশে ছিলাম ও আছি। যাদের চাকরি চলে গেছে, তাঁদেরকে কাজে পুনর্বহাল করার জন্য চেষ্টা চালানো হচ্ছে।’ দর্শনা কেরু চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মো. আবু সাইদ জানান, ‘ওই শ্রমিকরা দীর্ঘদিন যাবত দৈনিক হাজিরার ভিত্তিতে কাজ করে আসছিলেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তাঁদের সমস্যার সমাধান করার চেষ্টা করা হচ্ছে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)