মেহেরপুরে হেরোইনসহ যুবক আটক

আপলোড তারিখঃ 2021-02-04 ইং
মেহেরপুরে হেরোইনসহ যুবক আটক ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মেহেরপুর: মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকবিরোধী অভিযানে হাসান মীর নামের এক যুবক হেরোইনসহ আটক হয়েছেন। আটক হাসান মীর মেহেরপুর শহরের স্টেডিয়াম পাড়ার কদু মীরের ছেলে। গতকাল বুধবার সন্ধ্যার দিকে এ অভিযান চালানো হয়। জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাব-ইন্সপেক্টর মদন মোহনের নেতৃত্বে মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা এলাকায় অভিযান চালায়। এসময় হাসান মীরকে আটক করার পর তার নিকট থেকে এক গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)