দরবেশপুরে আলমসাধুর মুখোমুখী সংঘর্ষে তিনজন আহত

আপলোড তারিখঃ 2021-02-04 ইং
দরবেশপুরে আলমসাধুর মুখোমুখী সংঘর্ষে তিনজন আহত ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মেহেরপুর: মেহেরপুর সদর উপজেলার দরবেশপুর নামক স্থানে বিপরীত দিক থেকে আসা আলমসাধুর মুখোমুখী সংঘর্ষে তিনজন মারাত্মক আহত হয়েছেন। আহতরা হলেন- নতুন দরবেশপুর গ্রামের বাঘপুটে আলীর ছেলে মো. ইউসুফ আলী (৬০), একই গ্রামের কুড়ুন আলীর ছেলে মো. নজির আলী (৪০) এবং পুরাতন দরবেশপুর গ্রামের ইবাদত আলীর ছেলে মো. ইকরা (৪৫)। গতকাল বুধবার বেলা ১১টার দিকে মেহেরপুর-চুয়াডাঙ্গা মহাসড়কের দরবেশপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, বারাদী বাজার এবং চুয়াডাঙ্গার ভালাইপুর থেকে ছেড়ে আসা দুটি আলমসাধুর মুখোমুখী সংঘর্ষ হয়। এসময় আলমসাধুতে থাকা তিনজন গুরুতর আহত হলে স্থানীয়রা তাৎক্ষণিক মেহেরপুর ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের একটি দল আহতদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)