চুয়াডাঙ্গা সরকারি কলেজের নবাগত অধ্যক্ষকে ছাত্রলীগের ফুলেল শুভেচ্ছা

আপলোড তারিখঃ 2021-02-04 ইং
চুয়াডাঙ্গা সরকারি কলেজের নবাগত অধ্যক্ষকে ছাত্রলীগের ফুলেল শুভেচ্ছা ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক: চুয়াডাঙ্গা সরকারি কলেজের নবাগত অধ্যক্ষ হিসেবে প্রফেসর ড. এ কে এম সাইফুর রশীদ যোগদান করায় চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিকের নেতৃত্বে ছাত্রলীগের নেতা-কর্মীরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। শুভেচ্ছাবিনিময়কালে শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ড. আব্দুল আজিজ, সহযোগী অধ্যাপক সফিকুল ইসলাম, সহযোগী অধ্যাপক আবু বক্কর সিদ্দিকী, সহযোগী অধ্যাপক নজরুল ইসলামসহ অন্য বিভাগের প্রধানরা। ছাত্রলীগের নেতা-কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সহসভাপতি মো. শাহাবুল হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক ক্রীড়াবিষয়ক সম্পাদক ফিরোজ জোয়ার্দ্দার, সাবেক সহসম্পাদক বাপ্পি, সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তানিম হাসান তারেক, জেলা ছাত্রলীগ নেতা অয়ন জোয়ার্দ্দার, বরকত হাসান জোয়ার্দ্দার, সাবেক স্কুল ও ছাত্রবিষয়ক সম্পাদক রাজু আহম্মেদ, বঙ্গবন্ধু পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার সাবেক আহ্বায়ক সাইফুল ইসলাম রানা, বর্তমান সভাপতি মেহেদী হাসান হিমেল মল্লিক, ছাত্রলীগ নেতা জাহিদ হাসান টোকন, আল মোমিন, আলিফনুর প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)