ছবির ক্যাপশন:
ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা:
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নের মনাকষা গ্রামে অবস্থিত স্বপ্নের জগৎ শিশুপার্ক থেকে একটি মেছো বাঘ উদ্ধার করেছে বন বিভাগ। গতকাল মঙ্গলবার বিকেলে কালিদাসপুর গ্রামের পার্ক থেকে মেছো বাঘটি উদ্ধার করে অবমুক্ত করা হয়। জানা যায়, আলমডাঙ্গা মনাকষা পার্ক স্বপ্নের জগৎ শিশুপার্কের খাঁচায় বন্দি ছিল মেছো বাঘটি বেশ কয়েক মাস যাবত। মেছো বাঘ আটকের বিষয়টি আলমডাঙ্গা বন বিভাগ অফিসকে জানায় স্থানীয় পরিবেশ প্রেমিরা। গতকাল মঙ্গলবার দুপুরে সেখানে বন বিভাগের একটি টিম অভিযান চালিয়ে মেছো বাঘটি উদ্ধার করে। পরে মেছো বাঘটি উপজেলার নির্জন এলাকার একটি বাগানে অবমুক্ত করা হয়। মেছো বাঘ অবমুক্ত করার সময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিটন আলী, বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাকিল পারভেজ, চুয়াডাঙ্গা কাবের বখতিয়ার হামিদ প্রমুখ।
