কালীগঞ্জ পৌর নির্বাচনে মেয়র ৪, সাধারণ কাউন্সিলর ৫২ ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১০ জনের মনোনয়নপত্র জমা

আপলোড তারিখঃ 2021-02-03 ইং
কালীগঞ্জ পৌর নির্বাচনে মেয়র ৪, সাধারণ কাউন্সিলর ৫২ ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১০ জনের মনোনয়নপত্র জমা ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কালীগঞ্জ: নির্বাচন কমিশনের পঞ্চম ধাপের তফলিল অনুযায়ী ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভা নির্বাচনের মনোনয়নপত্র জমাদান শেষ হয়েছে। গতকাল মঙ্গলবার শেষ দিনে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মেয়র পদে ৪ জন, সাধারণ কাউন্সিলর পদে ৫২ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১০ জন প্রার্থী তাঁদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। এবারের নির্বাচনে অংশ নিতে মেয়র পদে মনোনয়নপত্র জমাদান দিয়েছেন- আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রতীকের প্রার্থী বর্তমান মেয়র ও পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম আশরাফ, বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সাবেক মেয়র আলহাজ্ব মাহবুবার রহমান, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী নুরুল ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী স্থানীয় সাংসদ আনোয়ারুল আজিম আনারের ভাই এনামুল হক ইমান। এছাড়াও পৌরসভার ৯টি ওয়ার্ড থেকে সাধারণ কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন- ১ নম্বর ওয়ার্ডে ৬ জন, ২ নম্বর ওয়ার্ডে ১০ জন, ৩ নম্বর ওয়ার্ডে ৬ জন, ৪ নম্বর ওয়ার্ডে ৭ জন, ৫ নম্বর ওয়ার্ডে ২ জন, ৬ নম্বর ওয়ার্ডে ৭ জন, ৭ নম্বর ওয়ার্ডে ৪ জন, ৮ নম্বর ওয়ার্ডে ৮ জন ও ৯ নম্বর ওয়ার্ডে ২ জন। সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১ নম্বর ওয়ার্ডে ৪ জন, ২ নম্বর ওয়ার্ডে ১ জন ও ৩ নম্বর ওয়ার্ডে ৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। কালীগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার আলমগীর হোসেন জানান, মঙ্গলবার কালীগঞ্জ পৌরসভা নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র গ্রহণ শেষ হয়েছে। তফসিল অনুয়ায়ী আগামী ৪ ফেব্রুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাই, ১১ ফেব্রুয়ারি প্রত্যাহার ও ২৮ ফেব্রুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ পৌরসভার মোট ভোটার সংখ্যা ৩৮ হাজার ৪৮৪ জন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)