কালীগঞ্জে শীতার্ত অসহায় বেদে সম্প্রদায়ের মধ্যে কম্বল বিতরণ

আপলোড তারিখঃ 2021-02-03 ইং
কালীগঞ্জে শীতার্ত অসহায় বেদে সম্প্রদায়ের মধ্যে কম্বল বিতরণ ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কালীগঞ্জ: কালীগঞ্জে শীতার্ত অসহায় বেদে সম্প্রদায়ের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার কালীগঞ্জ উত্তরণ ফাউন্ডেশনের উদ্যোগে এই কম্বল বিতরণ করা হয়। ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার)-এর সার্বিক ব্যবস্থাপনায় কালীগঞ্জ রেলগেট বেদে পল্লীতে উপস্থিত ৫০০ জন নারী-পুরুষের মধ্যে ওই কম্বল বিতরণ করেন ঝিনাইদহ জেলা পুলিশের ঊর্ধতন কর্মকর্তাবৃন্দ। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার সকালে ঝিনাইদহ পুলিশ সুপার মুনতাসিরুল ইসলামের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বেদে সম্প্রদায়ের নারী-পুরুষদের উপস্থিতিতে অনুষ্ঠানে বক্তব্য দেন ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) আনোয়ার সাইদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল বাশার, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহা. মাহফুজুর রহমান মিয়া, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন, কাশীপুর রেলগেট বেদে সম্প্রদায়ের মনিরুল ইসলাম, বারবাজারের হাবিবুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়াতেই উত্তরণ ফাউন্ডেশন নামে একটি স্বেচ্চাসেবী সংগঠনটি এমন মানবিক কাজ করছে। তিনি ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমানকে একজন মানবিক পুলিশ কর্মকর্তা আখ্যায়িত করে বলেন, তাঁর সার্বিক ব্যবস্থাপনায় ওই সংগঠনটি সারা দেশের অসহায় মানুষের সাহাযার্থে এগিয়ে এসেছে। এ কাজে তিনি সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানান। সরকারি মাহতাব উদ্দিন ডিগ্রি কলেজের প্রভাষক সুব্রত নন্দির সঞ্চালনায় কম্বল বিতরণ অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীদের মধ্যে জেলা প্রেসক্লাবের সহসভাপতি রফিকুল ইসলাম, কালীগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি হাবিবওসমান, যুগ্ম সম্পাদক শাহরিয়ার আলম সোহাগ, আশিকুর রহমান সোহাগ, হুমায়ুন কবির, এহতেশাম রফিকসহ স্থানীয় ও জেলা পুলিশের অন্যান্য অফিসারগণ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে কালীগঞ্জ শহরের কাশীপুর ও বারবাজারের ৫ শ বেদে সম্প্রদায়ের নারী-পুরুষের মধ্যে শীতবস্ত্র কম্বল দেওয়া হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)