দর্শনা পৌরসভার নবনির্বাচিত মেয়র মতিয়ার রহমানকে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

আপলোড তারিখঃ 2021-02-02 ইং
দর্শনা পৌরসভার নবনির্বাচিত মেয়র মতিয়ার রহমানকে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: দর্শনা পৌরসভায় চারবারের নির্বাচিত মেয়র মতিয়ার রহমানকে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন সংগঠন। গতকাল সোমবার সন্ধ্যায় দর্শনা মুক্তিযোদ্ধা সংসদ অফিসে দর্শনা অনির্বাণ থিয়েটার, ওয়েভ ফাউন্ডেশন ও দর্শনা পৌর প্রবীণ কমিটি এ অভিনন্দন জানায়। প্রবীণ কমিটির পক্ষে ফুলেল শুভেচ্ছা জানান প্রবীণ কমিটির সভাপতি দর্শনা সরকারি কলেজের উপধ্যক্ষ মোশাররফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম, সমাজসেবক আকমত আলী, দর্শনা পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, দর্শনা পুরাতন বাজার কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সোহেল ও জয়নাল আবেদীন। অনির্বাণ থিয়েটারের পক্ষে ছিলেন সংগঠনের সহসাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান মুকুল, নির্বাহী সদস্য মিরাজ উদ্দিন, সাধারণ সদস্য হাবিবুর রহমান, মিলন, ফয়সাল, সংগ্রাম, মেহেদী, আশরিকা জাহান জ্যোতি ও শাহরিয়ার হোসেন আলিফ। এছাড়া ওয়েভ ফাউন্ডেশনের পক্ষে ছিলেন সমন্বয়কারী কিতাব আলী, নজরুল ইসলাম, কামরুজ্জামান যুদ্ধ, আজিজুর রহমান, আওয়াল হোসেন ও নুরে আলম। অপর দিকে, দর্শনা পৌরসভার নবনির্বাচিত মেয়র মতিয়ার রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দর্শনা পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা। গতকাল সোমবার বেলা ১১টার সময় পৌর মেয়রের ইসলামবাজারস্থ বাসভবনে এ ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন দর্শনা পৌরসভার সচিব মনিরুজ্জামান শিকদার, দর্শনা পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়শনের সভাপতি আরিফিন হোসেন, সাধারণ সস্পাদক হারুন অর রশিদ, সহসম্পাদক জাহিদুল ইসলাম, সরওয়ার হোসেন, শাহ আলম, রুহুল আমিন, আব্দুর রাজ্জাক, আওলাদ হোসেন মমিনুল ইসলাম, রুহুল আমিন, শফিকুল ইসলাম, শহিদুল ইসলাম, গোলাম কিবরিয়া, ইনতাজ আলী, আব্দুল মজিদ, মেহেদী হাসান, আব্দার আলী, কাকলী খাতুন, নিপা মোনানিসা, মাকসুদা, মাছুরা, আলপনা প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)