ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে বুপ্রেনরফাইন ইনজেকশনসহ এক নারীকে আটকের পর ৩ মাসের কারাদণ্ড ও ১ শ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। গতকাল সোমবার বিকেল চারটায় চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিকুর রহমান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সদর উপজেলাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে জোয়ার্দ্দারপাড়া (মসজিদ পাড়া) থেকে ১ পিস বুপ্রেনরফাইন ইনজেকশসহ মৃত মওলা বকসের স্ত্রী আয়েশা খাতুনকে (৭৭) গ্রেপ্তার করা হয়। ভ্রাম্যমাণ আদালতে তাঁকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) সারনির ১৬ ধারায় ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানে সহযোগিতায় ছিলেন পেশকার সোবহান আলী ও অফিস সহায়ক আরমান আলী। নিরপত্তার দায়িত্বে ছিল জেলা পুলিশের একটি চৌকস টিম।
