শৈলকুপা উপজেলা পরিষদের উপ-নির্বাচন : নৌকার প্রার্থী শেফালী ও ধানের শীষে অ্যাড. ফিরোজ

আপলোড তারিখঃ 2021-02-01 ইং
শৈলকুপা উপজেলা পরিষদের উপ-নির্বাচন : নৌকার প্রার্থী শেফালী ও ধানের শীষে অ্যাড. ফিরোজ ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে প্রার্থী ঘোষণা করেছে আওয়ামী লীগ ও বিএনপি। গতকাল রোববার এ তথ্য জানা যায়। চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন প্রয়াত সাবেক উপজেলা চেয়ারম্যান শিকদার মোশাররফ হোসেন সোনা শিকদারের স্ত্রী শেফালী বেগম। গণভবনে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই প্রার্থীর নাম ঘোষণা করেন। অন্যদিকে, বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী হিসাবে নাম ঘোষণা করা হয় ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি ও শৈলকুপা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক অ্যাড. হুমায়ন বাবর ফিরোজ। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। উল্লেখ্য, গত বছরের ৪ নভেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন শৈলকুপা উপজেলা পরিষদের চেয়ারম্যান শিকদার মোশাররফ সোনা। তাঁর মৃত্যুতে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদটি শূন্য হয়। আগামী ২৮ ফেব্রুয়ারি শৈলকুপায় উপনির্বাচন অনুষ্ঠিত হবে। জেলা নির্বাচন অফিস সুত্রে জানা যায়, মনোনয়ন দাখিলের শেষ তারিখ ৩ ফেব্রুয়ারি, যাচাই বাছাই ৪ ফেব্রুয়ারি, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১১ ফেব্রুয়ারি ও প্রতিক বরাদ্দ ১২ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)