ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা সমবায় নিউ মার্কেট ব্যবসায়ী পরিচালনা পরিষদের উদ্যোগে মার্কেটের সকল ব্যবসায়ীদের নিয়ে বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকালে মার্কেটের সকল ব্যবসায়ীরা মেহেরপুরের মুজিবনগরে আনন্দঘন পরিবেশে এই বনভোজনের আয়োজন করে। বার্ষিক বনভোজনটি আরও আনন্দঘন করেতে বিভিন্ন খেলা, কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কারও বিতরণ করেন নিউমার্কেট ব্যবসায়ী পরিচালনা পরিষদের নেতৃবৃন্দ। বনভোজনে উপস্থিত ছিলেন নিউমার্কেট ব্যবসায়ী পরিচালনা পরিষদের সভাপতি মাহফুজুর রহমান জোয়ার্দ্দার মিজাইল, সহসভাপতি আশাবুল হক, সাধারণ সম্পাদক তোছাদ্দেক হোসেন চপল, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ, যুগ্ম সম্পাদক সুমন পারভেজ খান নন্দন, কার্যকরী সদস্য আব্দুল আজিজ, আনোয়ার হোসেন, খন্দকার শামিম, শ্রী নিশীত চক্রবর্তী, তানভীর জামান, মিজানুর রহমান, শেখ শামিম, আতিকুর রহমান, সরোয়ার জামান, মেহেদি ইসলাম রাসেল ও জাহিদুর রহমান জাহিদ, ডালিম, আব্দুল জলিল, ফ্যাশন রোকন, পিটার, বিটুল, জামাল, শিল্পী আজহার উদ্দীন, ইসমাইল হোসেন, সোহেল, রনি, কাজল, নাজমুল মিয়া, আসলাম মিয়া, তুষারসহ নিউ মার্কেটের সকল ব্যবসায়ীবৃন্দ।
