দামুড়হুদায় নলকূপের গর্তে ডুবে শিশু জুবায়েরের মৃত্যু

আপলোড তারিখঃ 2021-02-01 ইং
দামুড়হুদায় নলকূপের গর্তে ডুবে শিশু জুবায়েরের মৃত্যু ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদায় নলকূপের গর্তে ডুবে জুবায়ের হাসান (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল রোববার দুপুর ১টার দিকে দামুড়হুদা উপজেলার নতুন বাস্তপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু নতুনবাস্তপুর গ্রামের তহুজুল ইসলামের ছেলে। গতকাল দুপুরে নিজ বাড়িতে খেলা করছিলো শিশু জুবায়ের হাসান। পরিবারের সদস্যদের অগোচরে খেলার সময় নলকূপের গর্তে পড়ে যায় শিশুটি। পরে বাড়ির লোকজন জুবায়েরকে দেখতে না পেয়ে বিভিন্ন স্থানে খুজতে থাকে। এমন সময় বাড়ির নলকূপের গর্তে জুবায়েরর গেঞ্জি দেখা গেলে তাকে মৃত অবস্থায় টেনে ওপরে তোলা হয়। গতকাল মাগরিবের নামাজের পর নতুনবাস্তপুর কবরস্থানে জানাজার নামাজ শেষে শিশুটির দাফনকার্য সম্পন্ন করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)