ছিনতাইকারী কালুকে গণধোলাই, পুলিশে সোপর্দ

আপলোড তারিখঃ 2021-02-01 ইং
ছিনতাইকারী কালুকে গণধোলাই, পুলিশে সোপর্দ ছবির ক্যাপশন:
আসমানখালী বাজারে প্রবাসীর স্ত্রীর কাছ থেকে টাকা ছিনতাইয়ের চেষ্টা আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার আসমানখালী বাজারে টাকা ছিনতাইকালে এক যুবককে গণধোলাই শেষে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনগণ। গতকাল রোববার বিকেল তিনটার দিকে আলমডাঙ্গার আসমানখালী বাজারে এ ঘটনা ঘটে। আটক ছিনতাইকারী বিপ্লব ওরফে কালুকে (৩৫) দামুড়হুদা উপজেলার বড়-দুধপাতিলা গ্রামের নুর মোহাম্মদের ছেলে। জানা যায়, গতকাল রোববার বিকেলে অগ্রণী ব্যাংক আসমানখালি শাখা থেকে ৫০ হাজার টাকা তুলেন আলমডাঙ্গা উপজেলার গাংনী ইউনিয়নের সাহেবপুর গ্রামের প্রবাসী শাহিনের স্ত্রী ফাহিনা খাতুন। টাকা নিয়ে বাড়িতে ফিরতে গাড়ির জন্য রাস্তার ধারে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন শাহিনা খাতুন। এসময় ছিনতাইকারী কালু শাহিনার টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে দৌঁড়ে পালানোর চেষ্টা করে। শাহিনা চিৎকারে স্থানীয় ব্যক্তিরা ছিনতাইকারি কালুকে ধরে গণধোলাই দেয়। খবর পেয়ে আসমানখালী ক্যাম্প পুলিশ কালুকে আটক করে প্রথমে হারদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। পরে তার চিকিৎসা শেষে আলমডাঙ্গা থানায় প্রেরণ করে। আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আলমগীর (ওসি) কবির জানান, ‘আটক ছিনতাইকারীকে চিকিৎসা শেষে থানা হেফাজতে রাখা হয়েছে। আজ (সোমবার) তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)