মেহেরপুরের নগদ টাকাসহ ছয় জুয়াড়ি আটক

আপলোড তারিখঃ 2021-01-31 ইং
মেহেরপুরের নগদ টাকাসহ ছয় জুয়াড়ি আটক ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মেহেরপুর: মেহেরপুরে নগদ ৪৯ হাজার ৯৮০ টাকাসহ ৬ জুয়াড়িকে আটক করেছে মেহেরপুর সদর থানার পুলিশ। গতকাল শনিবার মেহেরপুর সদর উপজেলার কুলবাড়িয়া গ্রামের আইয়ুব আলীর সেগুন বাগানে জুয়া খেলার সময় তাঁদের আটক করা হয়। আটককৃতরা হলেন- মেহেরপুর সদর উপজেলার কুলবাড়িয়া গ্রামের মৃত করিম বক্সের ছেলে ইকরামুল হক বিচার (৩৫), একই এলাকার মৃত আনছার আলী ছেলে শাহারুল ইসলাম (৪৫), উসমান আলী ছেলে রাজু মিয়া (২৮), মৃত আশরাফ আলী ছেলে দেলোয়ার হোসেন (৩৮), মৃত আব্দুল মালেকের ছেলে আলফাজ আলী (৪২) ও মৃত ইউনুচ আলীর ছেলে বিশারত আলী (৪৫)। মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ্ দারা জানান, মেহেরপুর সদর উপজেলার কুলবাড়িয়া গ্রামের আইয়ুব আলীর সেগুন বাগানে জুয়া খেলা হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নগদ ৪৯ হাজার ৯৮০ টাকা, জুয়া খেলার ৫০ পয়সা ধাতব কয়েন, মোবাইলসহ ৬ জন জুয়াড়িকে আটক করা হয়। পরবর্তীতে আটককৃত আসামির বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় জুয়া আইনে মামলা করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)